সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

বিশ্বকাপে জাম্বিয়ার প্রথম জয়

অনলাইন ডেস্ক :

প্রথমবারের মতো নারী বিশ্বকাপ ফুটবলে জয় পেয়েছে জাম্বিয়া। সোমবার গ্রুপ পর্বের ম্যাচে কোস্টারিকার বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়েছে জাম্বিয়া। অভিষেক মিশনেই এমন জয়ে দলটি পৌঁছে গেছে টুর্নামেন্টের অন্যতম এক উচ্চতায়। র‌্যাংকিংয়ে সবচেয়ে নিচে থাকা দল জাম্বিয়া এর আগে ‘সি’ গ্রুপের প্রথম দুই ম্যাচেই ৫-০ গোলে হেরেছে স্পেন ও জাপানের কাছে। ফলে নকআউটে খেলার সুযোগ শেষ হয়ে যায়। তারপরও গ্রুপের শেষ ম্যাচে জয়ের মাধ্যমে দারুণভাবে নিজেদের তৃপ্ত করল জাম্বিয়ার নারী দল। নিউজিল্যান্ডের হ্যামিল্টনে অনুষ্ঠিত ম্যাচের তৃতীয় মিনিটেই গোল করে জাম্বিয়াকে এগিয়ে দেন ডিফেন্ডার লুশোমো এমওইম্বা। এটি ছিল বিশ্বকাপের আসরে জাম্বিয়ার প্রথম গোল।

ম্যাচের ৩১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুন করেনন তারকা স্ট্রাইকার ও অধিনায়ক বারবারা বান্ডা। এদিকে জাম্বিয়ার মতো গ্রুপ পর্ব অতিক্রমের সুযোগ আগেই হাতছাড়া করা কেস্টারিকার পক্ষ থেকে বিরতির পরপরই ৪৭ মিনিটে একটি গোল পরিশোধ করেন মেলিসা হেরেরা। তবে ইনজুরি টাইমে জাম্বিয়ার হয়ে তৃতীয় গোল করেন রাচেল কুন্দনাঞ্জি। শেষ পর্যন্ত ৩-১ গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে প্রথমবারের মতো বিশ্বমঞ্চে খেলার সুযোগ পাওয়া জাম্বিয়া।