সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

জুলাইয়ে ১.৯৭ বিলিয়ন ডলার রেমিট্যান্স পেয়েছে বাংলাদেশ

ফাইল ছবি

২০২৩-২৪ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছেন ১ দশমিক ৯৭ বিলিয়ন ডলার। যা বছরের ভিত্তিতে ৫ দশমিক ৮৬ শতাংশ হ্রাস পেয়েছে।

বাংলাদেশ ব্যাংকের (বিবি) তথ্য অনুযায়ী, গত অর্থবছরের জুনে দেশে রেমিট্যান্স এসেছিল ২ দশমিক ১৯ বিলিয়ন ডলার। জুলাই মাসে রেমিট্যান্স কমেছে ১০ দশমিক ২৭ শতাংশ।

এদিকে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা উল্লেখ করেছেন যে জুলাইয়ে রেমিট্যান্স প্রবাহ কমে গেলেও অন্যান্য মাসের তুলনায় তা ভালো।

বিবির মুখপাত্র মো. সারোয়ার হোসেন ইউএনবিকে বলেন, ঈদুল আজহা উপলক্ষে প্রবাসীরা জুন মাসে বেশি পরিমাণ রেমিট্যান্স পাঠিয়েছেন।

এছাড়া বাংলাদেশি প্রবাসীরা গত অর্থবছরে (জুন-জুলাই) ২১ দশমিক ৬১ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। আগের অর্থবছরে এটি ছিল ২১ দশমিক ০৩ বিলিয়ন।

—-ইউএনবি