সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

আগস্টে ১২ কেজি এলপিজির দাম বাড়ল ১৪১ টাকা

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আগস্ট মাসে প্রতি কেজিতে ১১ দশমিক ৭১ টাকা বাড়ানো হয়েছে। জুলাই মাসে প্রতি কেজি এলপিজির দাম ছিল ৮৩ দশমিক ২৫ টাকা, যা এখন ৯৪ দশমিক ৯৬ টাকা হয়েছে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন মূল্য ঘোষণা করে বলেছে, খুচরা গ্রাহকদের এখন ১২ কেজি এলপিজি সিলিন্ডার আগের দাম ৯৯৯ টাকার পরিবর্তে ভ্যাটসহ ১ হাজার ১৪০ টাকায় কিনতে হবে।

বুধবার ঢাকায় বিইআরসি অফিসে সংবাদ সেম্মলনে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. নুরুল আমিন বলেন, সাড়ে ৫ কেজি থেকে ৪৫ কেজি পর্যন্ত এলপিজি সিলিন্ডারের দাম একই হারে বাড়বে।

বিইআরসি ঘোষিত নতুন দাম আজ বুধবার (২ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

বিইআরসির সিদ্ধান্ত অনুসারে, ‘অটো গ্যাস’ (মোটর গাড়ির জন্য ব্যবহৃত এলপিজি) এর দামও প্রতি লিটারে (ভ্যাটসহ) ৪৬ দশমিক ৫৯ টাকা থেকে বেড়ে ৫২ দশমিক ১৭ টাকা হয়েছে।

রাষ্ট্রীয় মালিকানাধীন এলপি গ্যাস কোম্পানির বাজারজাত করা এলপিজির দাম একই থাকবে কারণ এটি স্থানীয়ভাবে ৫ শতাংশের কম বাজার শেয়ার নিয়ে উৎপাদিত হয়।

বিইআরসি কর্মকর্তারা জানিয়েছেন, সৌদি সিপির (চুক্তি মূল্য) দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারে এলপিজির দাম কমেছে।

বাংলাদেশি এলপিজি অপারেটররা সাধারণত সৌদি সিপির ভিত্তিতে মধ্যপ্রাচ্যের বাজার থেকে তাদের পণ্য আমদানি করে।

গত বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর চলতি বছরের ফেব্রুয়ারিতে স্থানীয় বাজারে এলপিজির সর্বোচ্চ দাম ছিল ১ হাজার ৪৯৮ টাকা (প্রতি ১২ কেজি সিলিন্ডার)।

—–ইউএনবি