সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে স্ত্রীর বিচ্ছেদ

অনলাইন ডেস্ক :

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও স্ত্রী সোফি গ্রেগোয়ারের মধ্যে বিচ্ছেদ হয়েছে। বুধবার জাস্টিন তার ইনস্টাগ্রামে এই ঘোষণা দেন বলে সিএনএন জানিয়েছে। ইনস্টাগ্রামের ওই পোস্টে ট্রুডো বলেন, সোফির সেঙ্গে অনেক অর্থপূর্ণ ও কঠিন আলাপের মাধ্যমে তারা আলাদা হওয়ার এই সিদ্ধান্ত নিয়েছেন।

“আমরা একে অপরের প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধার মধ্য দিয়ে পারিবারিকভাবে এখনও ঘনিষ্ঠ রয়েছি। আমাদের মধ্যে সবকিছু একইভাবে টিকে থাকবে।”

এ সময় সন্তানদের মঙ্গলের জন্য এ বিষয়ে ‘গোপনীয়তা’ ধরে রাখার কথাও বলেন ট্রুডো।

ট্রুডোর দাপ্তরিক জীবনী অনুযায়ী, ভ্যাংকুভারে কয়েক বছর শিক্ষতার পর ২০০২ সালে মন্ট্রিলে ফেরেন ট্রুডো। সেখানে তার সোফির সঙ্গে সাক্ষাৎ হয়। পরে ২০০৫ সালে সোফির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির তিন সন্তান রয়েছে।