সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

জুলাইয়ে রপ্তানি আয় ৪.৫৯ বিলিয়ন ডলার

ফাইল ছবি

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে বাংলাদেশের রপ্তানি আয় বেড়েছে ১৫ দশমিক ২৬ শতাংশ।

ইপিবি জানিয়েছে, জুলাইয়ে ৪ দশমিক ৫৯ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। যা আগের অর্থবছরের জুলাইয়ের তুলনায় ১৫ দশমিক ২৬ শতাংশ বেশি।

বৃহস্পতিবার পণ্য রপ্তানির এই হালনাগাদ তথ্য প্রকাশ করে ইপিবি।

বাংলাদেশ ২৬ ধরনের পণ্য রপ্তানি করে এবং এর মধ্যে ১৭টি পণ্যের রপ্তানি বেড়েছে।

২০২৩-২০২৪ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৬২ বিলিয়ন ডলার এবং প্রবৃদ্ধি ধরা হয়েছিল ১১ দশমিক ৫৯ শতাংশ।

এদিকে, ২০২২-২০২৩ অর্থবছরে রপ্তানি আয় ও প্রবৃদ্ধি ছিল যথাক্রমে ৫৫ দশমিক ৫৬ বিলিয়ন ডলার ও ৬ দশমিক ৬৭ শতাংশ।

খাতভিত্তিক রপ্তানির তথ্য অনুযায়ী, জুলাই মাসে সবচেয়ে বেশি রপ্তানি আয় এসেছে তৈরি পোশাক খাত থেকে। এর মধ্যে ২ দশমিক ২৬ বিলিয়ন ডলার ও ১ দশমিক ৬৮ বিলিয়ন ডলার এসেছে সেলাই ও উলের পোশাক থেকে।

—-ইউএনবি