সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

পিসিবির সাবেক চেয়ারম্যান ইজাজ বাট আর নেই

অনলাইন ডেস্ক :

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক চেয়ারম্যান ও দেশটির সাবেক টেস্ট ক্রিকেটার ইজাজ বাট আর নেই। দীর্ঘদিন অসুস্থতায় ভুগে লাহোরে বৃহস্পতিবার ৮৫ বছর বয়সে মারা গেছেন তিনি। বাটের মৃত্যুতে শোক প্রকাশ করে তার পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা জানিয়েছে পিসিবি। ২০০৮ সালে ৭০ বছর বয়সে পিসিবির চেয়ারম্যান হয়েছিলেন বাট। দায়িত্বে ছিলেন ২০১১ সাল পর্যন্ত। তার মেয়াদের সময়েই স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে নিষিদ্ধ হয়েছিলেন পাকিস্তানের তিন ক্রিকেটার সালমান বাট, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমির।

খেলোয়াড়ি জীবনে বাট ছিলেন কিপার-ব্যাটসম্যান। ১৯৫৯ থেকে ১৯৬২ পর্যন্ত পাকিস্তানের হয়ে ৮ টেস্ট খেলে ২৭৯ রান করেন তিনি। ফিফটি ছিল একটি। ৬৭টি প্রথম শ্রেণির ম্যাচে ৭ সেঞ্চুরিতে তার রান চার হাজারের কাছাকাছি। খেলা ছাড়ার পর জাতীয় দলের টিম ম্যানেজার হিসেবেও কাজ করেন তিনি।