সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

মিসবাহ-ইনজামাম-হাফিজ পিসিবির টেকনিক্যাল কমিটিতে

অনলাইন ডেস্ক :

প্রায় দুই বছর পর আবার পাকিস্তান ক্রিকেটে ফিরলেন মিসবাহ-উল-হক। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) টেকনিক্যাল কমিটির প্রধান করা হয়েছে সাবেক এই ব্যাটসম্যান ও কোচকে। কমিটিতে তার সঙ্গী আরও দুই সাবেক ব্যাটসম্যান ইনজামাম-উল-হক ও মোহাম্মদ হাফিজ। একটি ‘হাই প্রোফাইল’ টেকনিক্যাল কমিটি গঠনের ঘোষণা গত সপ্তাহেই দিয়েছিলেন পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফ। এই কমিটি ক্রিকেট সংক্রান্ত বিষয়ে পরামর্শ দেবে বোর্ড প্রধানকে। কমিটিতে সাবেক তিন ক্রিকেটারকে নিয়োগ দেওয়ার কথা বুধবার বিবৃতি দিয়ে জানায় পিসিবি। এই কমিটিকে বিস্তৃত ক্ষমতা দেওয়া হয়েছে।

সামগ্রিক ঘরোয়া কাঠামো, সময়সূচি, প্লেয়িং কন্ডিশন, জাতীয় নির্বাচক কমিটি নিয়োগ, জাতীয় দলের কোচ নিয়োগ, কেন্দ্রীয় ও ঘরোয়া চুক্তি থেকে শুরু করে আম্পায়ার, রেফারি এবং কিউরেটরদের উন্নয়নের পরিকল্পনা নিয়েও পরামর্শ দেবে মিসবাহর নেতৃত্বাধীন কমিটি। এই কমিটির ক্রিকেট বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানোর ক্ষমতা থাকবে এবং নিয়মিতভাবে পিসিবি ম্যানেজমেন্ট কমিটির প্রধানকে রিপোর্ট করবে বলেও জানানো হয় বিবৃতিতে। এর আগে পাকিস্তানের কোচ ও প্রধান নির্বাচক হিসেবে কাজ করেছেন সাবেক অধিনায়ক মিসবাহ। ২০২১ সালে প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ান তিনি। অতীতে প্রধান নির্বাচক হিসেবে কাজ করেছেন আরেক সাবেক অধিনায়ক ইনজামামও।