সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

পাকিস্তানে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ১৫, আহত ৫০

এপি, মুলতান :

পাকিস্তানের সিন্ধু প্রদেশের নবাবশাহ শহরের কাছে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে কমপক্ষে ১৫ যাত্রী নিহত এবং ৫০ জন আহত হয়েছে। রবিবার (৬ আগস্ট) স্থানীয় কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

দুর্ঘটনা এলাকায় দায়িত্বে থাকা রেলের সিনিয়র অফিসার মাহমুদুর রহমান লাখো বলেন, করাচি থেকে রাওয়ালপিন্ডি যাওয়ার পথে নবাবশাহ থেকে সরহারি রেলস্টেশনের কাছে ‘হাজারা এক্সপ্রেস’ এর ১০টি বগি লাইনচ্যুত হয়।

লাখো বলেন, উদ্ধারকারীরা আহত যাত্রীদের নবাবশাহের কাছের পিপলস হাসপাতালে নিয়ে যান।

রেলের আরেক ঊর্ধ্বতন কর্মকর্তা মহসিন সায়াল জানান, ঘটনাস্থলে মেরামতকারী ট্রেন পাঠানোর কারণে মূল রেললাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

সায়াল বলেন, ট্রেনের যাত্রীদের জন্য বিকল্প যাতায়াত এবং চিকিৎসা সেবার ব্যবস্থা করা হবে।

পাকিস্তানে রেলপথে প্রায়ই ট্রেন দুর্ঘটনা ঘটে। ঔপনিবেশিক যুগের এই যোগাযোগ ব্যবস্থা বহুদিন আধুনিকায়ন করা হয়নি এবং এর নিরাপত্তার মানও দুর্বল।