সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

নারী বিশ্বকাপ : কোয়ার্টার ফাইনালে জাপান-স্পেন

অনলাইন ডেস্ক :

চলমান নারী ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে জাপান এবং স্পেন। শনিবার জাপান ৩-১ গোলে হারিয়ে দিয়েছে নরওয়েকে। অন্য ম্যাচে সুইজারল্যান্ডকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে স্পেন। এবারের আসরে শুরু থেকে দুর্দান্ত ছন্দে রয়েছে জাপান। এখন পর্যন্ত প্রতিপক্ষের জালে ১৪ গোল দিয়েছে এশিয়ার দলটি। ম্যাচের ১৫তম মিনিটে ইনগ্রিড এঞ্জেনের আত্মঘাতী গোলে এগিয়ে যায় জাপান। ৫০তম মিনিটে ব্যবধান বাড়ান রিসা শিমিজু। ম্যাচ শেষের ৯ মিনিট আগে এই বিশ্বকাপে নিজের পাঁচ নম্বর গোল করেন ২৩ বছরের মিডফিল্ডার হিনাতা মিয়াজায়া। জাপানের মতো শনিবার আগ্রাসী ফুটবল উপহার দিয়েছে স্পেনও। তারা ৫-১ গোলে অনায়াসে হারিয়ে দিয়েছে সুইসদের।

জোড়া গোল করেছেন বার্সেলোনার ২৫ বছরের মিডফিল্ডার আইতানা বোনমাতি। ম্যাচের পাঁচ মিনিটে নিজের প্রথম গোল করেন তিনি। আইতানার দ্বিতীয় গোল ৩৬তম মিনিটে। তবে ১১ মিনিটে লাইয়া কোদিনার আত্মঘাতী গোলে সুইসরা সমতায় ফেরে। কিন্তু তার পরে স্পেন আর সুযোগ দেয়নি সুইজারল্যান্ডকে ঘুরে দাঁড়ানোর। স্পেনের হয়ে বাকি তিন গোল করেন আলবা রেদোন্দো (১৭ মিনিট), লাইয়া কোদিনা (৪৫ মিনিট) এবং জেনিফার এরমোসো (৭০ মিনিট)। ম্যাচের পরে স্পেন দলের কোচ হর্হে ভিলদা বলেছেন, ‘গ্রুপ লিগে জাপানের কাছে হারের পরে সবাইকে বলেছিলাম, ভুল শুধরে নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। আমি ভাগ্যবান যে, এই দলের ফুটবলাররা দ্রুত নিজেদের ত্রুটি শুধরে নিতে অভ্যস্ত। তার প্রতিফলন দেখা গিয়েছে এই ম্যাচে।’