সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

আল ইত্তিহাদের বিদায়, সেমিফাইনালে হিলাল

অনলাইন ডেস্ক :

সৌদি আরবে এসে দারুণ ছন্দে ছিলেন ফরাসি তারকা করিম বেনজিমা। তার দল আল ইত্তিহাদও রীতিমতো উড়ছিল। বেনজিমার গোলে টানা তিন ম্যাচ জিতে আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনালে উঠে গিয়েছিল ইত্তিহাদ। বেনজিমার দলকে থামতে হলো এখানেই। সেমিফাইনালে উঠা হলো না তাদের। শনিবার রাতে কিং ফাহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে আল হিলালের কাছে ৩-১ গোলে হেরেছে আল ইত্তিহাদ। বেনজিমা গোল পাননি, উল্টো মিস করেছেন পেনাল্টি। বেনজিমার নিষ্প্রভতার দিনে হতাশায় পুড়তে হয়েছে আল ইত্তিহাদকেও।

ম্যাচের ১৪ মিনিটেই এগিয়ে যায় আল হিলাল। ১৮ গজ বক্সের ভেতর দারুণ এক হেডে জালের ঠিকানা খুঁজে নেন সের্গেজ মিলিনকোভিচ-সাভিচ। বিরতির ঠিক আগ মুহূর্তে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন সালেম আল-দাওসারি। ম্যাচের ৭৮তম মিনিটের সময় পেনাল্টি পেয়েছিল ইত্তিহাদও। পেনাল্টি নিতে আসেন করিম বেনজেমা। কিন্তু তিনি সেটি মিস করেন। শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানের জয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় হিলাল। আর কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নেয় ইত্তিহাদ।