সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

মেসির জার্সির মালিক এখন আনসু ফাতি

অনলাইন ডেস্ক :

বার্সেলোনার সঙ্গে দীর্ঘ ২১ বছরের পথচলায় নিজের নামের সঙ্গে জার্সির নম্বরটাও যুক্ত হয়ে গিয়েছিল লিওনেল মেসির। ‘এলএমটেন’ একটি ব্র্যান্ড হয়ে গিয়েছিল। কিন্তু সেসব এখন অতীত। লিওনেল মেসি এখন পিএসজির। পিএসজিতে মেসির জার্সি নম্বর ৩০। বন্ধু নেইমার নিজের ১০ নম্বর জার্সিটা দিতে চাইলেও মেসি নেননি। পিএসজির ১০ নম্বর নেইমারেরই আছে। কিন্তু বার্সার ১০ নম্বর জার্সির কী হবে- এই প্রশ্নের উত্তর পাওয়া গেছে। স্পেন ও বার্সেলোনার উদীয়মান তারকা আনসু ফাতিকে ১০ নম্বর জার্সিটি তুলে দিয়েছে বার্সা। বুধবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে কাতালান দলটি। ব্রাজিলীয় তারকা ফিলিপে কুতিনহোকে নিয়ে আলোচনা হলেও শেষ পর্যন্ত ফাতির হাতে তুলে দেওয়া হলো বার্সার ১০ নম্বর জার্সিটি।