সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

সুস্থ আছেন পেলে

অনলাইন ডেস্ক :

পেলে গুরুতর অসুস্থ বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছিল চার দিকে। তবে ব্রাজিলিয়ান কিংবদন্তি নিজেই নিশ্চিত করেছেন, সুস্থ আছেন তিনি। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে হাসপাতালে গিয়েছিলেন বলে জানিয়েছেন সাবেক এই ফুটবলার। বাংলাদেশ সময় মঙ্গলবার রাতে টুইট করে নিজের স্বাস্থ্যের বর্তমান অবস্থা তুলে ধরেন ৮০ বছর বয়সী পেলে। “বন্ধুরা, আমি জ্ঞান হারাইনি, আমি খুব ভালো আছি। রুটিন পরীক্ষার জন্য (হাসপাতাল) গিয়েছিলাম, মহামারীর কারণে আগে যা সম্ভব হয়নি।” কিছুটা রসিকতাও করেন তিনটি বিশ্বকাপজয়ী একমাত্র ফুটবলার, “তাদের জানিয়ে দিন, আগামী রোববার আমি খেলব না!” মঙ্গলবারই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার কথা জানান পেলের এক মুখপাত্র।