সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

আফগানিস্তানের সঙ্গে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ

অনলাইন ডেস্ক :

সপ্তাহখানেক আগে আফগানিস্তান ফুটবল ফেডারেশন তাদের ফেসবুক ভেরিফায়েড পেজে জানায়, সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে বাংলাদেশে তারা একটি প্রীতি ম্যাচ খেলবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছ থেকে এই ব্যাপারে ওই সময় চূড়ান্ত কোনো ঘোষণা দেওয়া হয়নি। সোমবার তারা নিশ্চিত করলো প্রীতি ম্যাচ খেলার কথা। তবে একটি নয়, দুটি ম্যাচ খেলবে দুই দল। আগামী ৪ ও ৭ সেপ্টেম্বর হবে ম্যাচ দুটি। জাতীয় টিমস কমিটির চেয়ারম্যান ও বাফুফের অন্যতম সহসভাপতি কাজী নাবিল আহমেদ সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন।

এমনিতে আগে থেকেই একটি ম্যাচ নিশ্চিত ছিল। এবার দ্বিতীয় ম্যাচটিও নিশ্চিত হলো। এই ম্যাচ দুটি মূলত অক্টোবর বিশ্বকাপ বাছাইকে সামনে রেখে হচ্ছে। ফিফা র‌্যাঙ্কিংয়ে আফগানিস্তান রয়েছে ১৫৭তম সহানে। আর বাংলাদেশ ১৮৯। বাফুফের সহসভাপতি কাজী নাবিল আহমেদ ভিডিও বার্তায় বলেছেন, ‘আগামী ৪ ও ৭ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলবো আমরা। ভেন্যুর বিষয়টি পরে জানানো হবে। বিশ্বকাপ বাছাই কে সামনে রেখে এই দুটি ম্যাচ খেলা হচ্ছে।’ কোচ হাভিয়ের কাবরেরা ৯ আগস্ট দেশে আসবেন এবং তারপরই ভেন্যু নিয়ে সিদ্ধান্ত হবে। ২০ আগস্ট থেকে শুরু হবে খেলোয়াড়দের ক্যাম্প। ২৮ আগস্ট আফগানিস্তান দল বাংলাদেশে পা রাখবে। দুই ম্যাচ খেলার আগে সপ্তাহব্যাপী চলবে তাদের ক্যাম্প।