সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

বিশ্বকাপ ট্রফি পদ্মা সেতুতে

অনলাইন ডেস্ক :

আসন্ন ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে বাকি দুই মাস। বিশ্ব ভ্রমণে বের হয়েছে ওয়ানডে বিশ্বকাপের ট্রফি। সেই ধারাবাহিকতায় এবার বাংলাদেশে এসেছে এই ট্রফি। রোববার দিবাগত রাতে ঢাকায় এসে পৌঁছায় ট্রফিটি। সোমবার অফিসিয়াল ফটোশুটের জন্য পদ্মা বহুমুখী সেতুতে নেওয়া হয়েছে বিশ্বকাপের ট্রফি। পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী ফটোসেশনের জন্য ট্রফিটি হেলিকপ্টরে করে পদ্মা সেতুতে নেওয়ার কথা ছিল। তবে বৈরী আবহাওয়ার জন্য সড়ক পথে নেওয়া হয় পদ্মা সেতুতে। ফটোসেশন শেষে ফিরে রাজধানীর একটি হোটেলে রাখা হবে ট্রফিটি।

এরপর দ্বিতীয় দিন মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত জাতীয় দলের সাবেক ও বর্তমান ক্রিকেটার, নারী দলের ক্রিকেটার, বিসিবি পরিচালক, বিসিবির কর্মকর্তা-কর্মচারী, ক্রিকেট সংগঠক ও ক্রীড়া সাংবাদিকদের ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ দেওয়া হবে। তৃতীয় ও শেষ দিনে বুধবার (৯ আগস্ট) রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে সাধারণ দর্শকদের জন্য ট্রফিটি রাখা হবে। সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত এই ট্রফির ছবি তুলতে পারবেন ভক্তরা। এবারের বিশ্বকাপের আসর বসবে ভারতে। দশ দলের এই বিশ্ব আসর ৫ অক্টোবর শুরু হয়ে চলবে ১৯ নভেম্বর পর্যন্ত।