সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

ইয়েমেনে আল-কায়েদার হাতে অপহৃত বাংলাদেশি জাতিসংঘ কর্মকর্তা উদ্ধার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশে ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইয়েমেনে আল-কায়েদার হাতে অপহৃত জাতিসংঘের কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.) সুফিউল আনামকে উদ্ধার করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)। তিনি শারীরিকভাবে সুস্থ আছেন।

বুধবার তাকে দেশে আনা হতে পারে এবং তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

২০২২ সালের ১১ ফেব্রুয়ারি জাতিসংঘে কর্মরত লেফটেন্যান্ট কর্নেল (অব.) সুফিউল আনামকে ইয়েমেনের মুদিয়াহ প্রদেশ থেকে অপহরণ করে আল-কায়েদার সদস্যরা এবং মুক্তিপণ হিসেবে ৩ মিলিয়ন ডলার দাবি করে।

সুফিউল আনাম তাকে উদ্ধার করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।

এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমি ভালো আছি। আমি সব মেডিকেল টেস্ট করিয়েছি। আমি আমার ও আমার পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাই।’

তিনি আরও বলেন, ‘আমার কোনো সমস্যা নেই। আমি এনএসআই-এর কাছে কৃতজ্ঞ। সরকার ও এনএসআই উদ্ধার করার জন্য অনেক কিছু করেছে।’

—-ইউএনবি