সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

ফ্রান্সে প্রতিবন্ধী পরিচর্যা কেন্দ্রে আগুন, নিখোঁজ ১১

অনলাইন ডেস্ক :

পূর্ব ফ্রান্সের উইন্টজেনহেইমে একটি প্রতিবন্ধী পরিচর্যা কেন্দ্রে অগ্নিকান্ডের পর অন্তত ১১ জন নিখোঁজ হয়েছেন। বুধবার (৯ আগষ্ট) দেশটির কর্তৃপক্ষ এই তথ্য জানায়। সকাল ৬টা ৩০ মিনিটে আগুন লাগে এবং এরপর দ্রুত আগুন নিভিয়ে ফেলে দমকল বাহিনী। অভ্যন্তরীণ মন্ত্রী জেরাল্ড ডারমানিন বলেছেন, ৫০০ বর্গমিটার ভবনের ৩০০ বর্গমিটার আগুনে পুড়ে যাওয়ায় বেশ কিছু হতাহতের ঘটনা ঘটেছে। তিনি বলেন, উদ্ধার তৎপরতা এখনো অব্যাহত রয়েছে। ঘটনাস্থল থেকে ১৭ জনকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। নিখোঁজ হওয়া ১১ জন প্রাপ্তবয়স্ক বলে জানানো হয়েছে। সূত্র : আল অ্যারাবিয়া