সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

চীনে ভয়াবহ বন্যা, ৩৩ জন নিহত

অনলাইন ডেস্ক :

চীনের রাজধানী বেইজিংয়ে প্রবল বৃষ্টিপাতে ৩৩ জনের প্রাণহানি এবং এখনো ১৮ জন নিখোঁজ রয়েছে। বুধবার (৯ আগষ্ট) কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র। খবরে বলা হয়, সাম্প্রতিক সপ্তাহগুলোতে বেইজিংয়ে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়। এতে নগরীর শহরতলী ও আশপাশের অনেক এলাকা তলিয়ে যায় এবং অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। কর্মকর্তারা বুধবার (৯ আগষ্ট) বলেছেন, বেইজিংয়ের সম্প্রতিক দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ৩৩ জন প্রাণ হারিয়েছে। প্রধানত প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও ভবন ধসে এসব মানুষের মৃত্যু হয়। আর এ সংখ্যা গত মঙ্গলবার কর্মকর্তাদের দেওয়া সংখ্যার প্রায় তিনগুণ।

রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র সিসিটিভি পরিবেশিত খবরে বলা হয়, বেইজিংয়ের ভাইস মেয়র জিয়া লিমমাও এক সংবাদ সম্মেলনে বলেন, ‘যারা দায়িত্ব পালন করতে গিয়ে মারা গেছেন এবং যারা দুর্ভাগ্যবশত জীবনহানির শিকার হয়েছেন তাদের প্রতি আমরা গভীর সমবেদনা জানাতে চাই।’ চীনের উত্তরাঞ্চল জুড়ে বন্যায় বিপুল সংখ্যক মানুষ মারা গেছে। এদিকে গত শুক্রবার বেইজিং বলেছে, গত মাসে প্রাকৃতিক দুর্যোগের কারণে ১৪৭ জনের মৃত্যু হয়েছে বা নিখোঁজ রয়েছে। চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানায়, এদের মধ্যে ১৪২ জন বন্যায় বা ভূতাত্ত্বিক দুর্যোগের কারণে ঘটেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে বিশ্বজুড়ে চরম আবহাওয়ার ঘটনা এবং দীর্ঘ সময় ধরে তাপপ্রবাহের কারণে লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশ্বব্যাপী এমন পরিস্থিতির প্রেক্ষাপটে বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে এমন ঘটনা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।