সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের মালিক রোনালদো

অনলাইন ডেস্ক :

ক্রিশ্চিয়ানো রোনালদোর শেষ মুহূর্তের গোলে বিশ্বকাপ বাছাই পর্বে আয়ারল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে পর্তুগাল। ইরানের আলি দাইকে সরিয়ে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের মালিক এখন রোনালদো।

বিশ্বকাপ বাছাইয়ে ‘এ’ গ্রুপের ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি পর্তুগাল। অধিনায়ক রোনালদোর সামনে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা হবার হাতছানি।

ইরানের আলি দাইকে সরানোর সুযোগটা আসে ম্যাচের শুরুতেই। ডি-বক্সে ফাউলের শিকার ব্রুনো ফার্নান্দেস। পেনাল্টি পায় পর্তুগাল। কিন্তু রোনালদোর দূর্বল স্পটকিক ঠেকিয়ে দেন আইরিশ গোলরক্ষক। জাতীয় দলের হয়ে সবশেষ নেয়া সাত পেনাল্টিতে প্রথম ব্যর্থ সিআরসেভেন।