সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

যুক্তরাষ্ট্রে শিশুদের মধ্যে করোনার সংক্রমণ বাড়ছে

অনলাইন ডেস্ক :

যুক্তরাষ্ট্রে শিশুদের মধ্যে করোনার সংক্রমণ বাড়ছে। দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের তথ্য অনুযায়ী, করোনার কারণে গড়ে প্রতিদিন ৩’শ শিশুকে ভর্তি করা হচ্ছে হাসপাতালে।
টেনেসি অঙ্গরাজ্যে শনাক্তের ৪০ শতাংশেরই বয়স ১৮’র নিচে। আশঙ্কাজনক সংক্রমণের মধ্যেই নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হতে যাচ্ছে দেশটিতে।

শিশুদের মধ্যে উল্লেখযোগ্য ভাবে করোনা সংক্রমণ বৃদ্ধির ফলে দেশ বর্তমানে মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে এক মারাত্মক পর্যায়ে এসে পৌঁছেছে।১২ বছরের কম বয়সী শিশুরা এখনো টিকার জন্য যোগ্য নয়। যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন ১৬ বছরের কম বয়সীদের জন্য টিকার অনুমোদন দেয়নি এখনো। ১২ থেকে ১৫ বছর বয়সী শিশুরা জরুরী অনুমোদনের অধীনে ফাইজার-বায়োটেক টিকা পেতে পারে।