সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

মূল দলে যোগ দিচ্ছেন এমবাপ্পে

অনলাইন ডেস্ক :

এবারের দলবদলের বাজারে শুরু থেকে আলোচনায় ছিল পিএসজি। আর তার মূলে ছিল দলটির বিশ্বকাপজয়ী তারকা কিলিয়ান এমবাপ্পে। কারণ পিএসজির সঙ্গে আর চুক্তি নবায়ন করতে চায় না ফরাসি এই তারকা। আর তাই এমবাপ্পেক মূল দলের বাইরে পাঠিয়ে দেয় পিএসজি। পুরো মৌসুম এমবাপ্পকে বেঞ্চে রাখার পরিকল্পনার কথা শোনা গিয়েছিল।

তবে সেই পরিকল্পনা থেকে সরে এসেছে ফরাসি ক্লাবটি। মূল দলে ফেরানো হচ্ছে এমবাপ্পেকে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে পিএসজি। বিবৃতিতে ফরাসি ক্লাবটি লিখেছে, ‘লোরিয়াঁ ম্যাচের আগে পিএসজি ও এমবাপ্পের মধ্যে খুব গঠনমূলক ও ইতিবাচক আলোচনা হয়েছে। সকালেই সে মূল দলের অনুশীলনে যোগ দেন।’