সাম্প্রতিক
জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ. লীগ সন্দেহে আটক শতাধিক আন্দোলন উত্তাল চুয়েট, নতুন ভিসিকে ‘রেড কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা ধানমন্ডিতে নিষিদ্ধ আ. লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ, আটক ৩ নেপালে ভয়াবহ বন্যার এক মাস: নিহত ১,৪৫৩, এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার ডেঙ্গুতে বেড়েই চলছে মৃত্যু, একদিনে ৮ প্রাণহানি বেসামরিক পারমাণবিক সহযোগিতা: ‘যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে চুক্তি সই’ এমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেল আল-জাজিরার ‘হাসিনা: ৩৬ ডেইজ ইন জুলাই’ রিসোর্ট ভাড়া নিয়ে ডিজে পার্টি, আড়ালে মাদক বিক্রি, গ্রেপ্তার ৪ হরমুজ খুলতে ইরানের ৭ দিনের রোডম্যাপ, সরাসরি ‘না’ ট্রাম্পের যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রীর পাঁচ দিনের সফরে কী কী হলো?
Skip to content

জয় দিয়ে রিয়ালের নতুন মৌসুম শুরু

অনলাইন ডেস্ক :

স্প্যানিশ লা লিগার নতুন মৌসুমের প্রথম ম্যাচেই জয় পেয়েছে জায়ান্ট রিয়াল মাদ্রিদ। গত শনিবার রাতে প্রতিপক্ষ অ্যাতলেতিক বিলবাওয়ের মাঠে গিয়ে ২-০ গোলের জয় তুলে নিয়েছে লস ব্লাঙ্কোসরা। ম্যাচের ১৪তম মিনিটেই এগিয়ে যেতে পারত রিয়াল। তবে ফেদে ভালভের্দের বুলেট গতির শট ক্রসবারের কিছুটা পাশ কাটিয়ে চলে যায়। ২৮তম মিনিটে দানি কার্ভাহালের পাস থেকে গোল করে রিয়ালকে এগিয়ে দেন ব্রাজিলীয় ফরোয়ার্ড রদ্রিগো।

৮ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন লা লিগায় নিজের প্রথম ম্যাচ খেলতে নামা জুড বেলিংহ্যাম। ডেভিড আলাবার কর্নার থেকে আলতো ভলিতে গোলটি করেন ১০৩ মিলিয়ন ইউরোতে রিয়ালে আসা এই ইংলিশ মিডফিল্ডার। বাংলাদেশ সময় রাত দেড়টায় গেতাফের বিপক্ষে খেলতে নামবে কাতালানরা।