সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

শিরোপা জয় করলো লাইপজিগ

অনলাইন ডেস্ক :

বায়ার্ন মিউনিখে তার যোগ দেওয়া নিয়ে কত নাটকীয়তা! শেষ পর্যন্ত হ্যারি কেইন ঠিকই নাম লেখালেন জার্মান ক্লাবটিতে। আনুষ্ঠানিক চুক্তির কয়েক ঘণ্টার ব্যবধানে অভিষেক ম্যাচ খেলতে নামলেও ইংল্যান্ড অধিনায়কের সঙ্গী হয়েছে হতাশা। জার্মান সুপার কাপে তাদের ৩-০ গোলে হারিয়ে হ্যারি কেইনের অভিষেকটা ম্লান করে শিরোপা ঘরে তুলেছে আরবি লাইপজিগ। ৮৬ মিলিয়ন পাউন্ডে টটেনহাম থেকে বায়ার্নে যোগ দিয়ে কেইন হয়তো শীর্ষ পর্যায়ের ক্লাব ফুটবলে প্রথম শিরোপা জয়ের স্বপ্নে বিভোর ছিলেন। অ্যালিয়াঞ্জ অ্যারেনায় বদলি হয়ে মাঠেও নামেন ৬৪ মিনিটে। কেইনকে পেয়ে উল্লসিত ছিল পুরো গ্যালারি। কিন্তু অভিষেক ম্যাচে সেভাবে আলো ছড়াতে পারেননি এই স্ট্রাইকার। তার অভিষেকের দিনে আলো ছড়িয়েছেন লাইপজিগ তারকা দানি ওলমো। করেছেন হ্যাটট্রিক।

প্রথমটি করেছেন ম্যাচের তৃতীয় মিনিটে। সেজন্য ভুল অবশ্য বায়ার্নের। একটি ক্রস ক্লিয়ার করতে ব্যর্থ হলে জাল কাঁপান ওলমো। দ্বিতীয়টি করেছেন ৪৪ মিনিটে। ৬৮ মিনিটে পেনাল্টি থেকে করেছেন হ্যাটট্রিক। টটেনহামের হয়ে রেকর্ড গোল স্কোরার ছিলেন কেইন। করেছেন ২৮০ গোল। তাছাড়া ইংল্যান্ডের হয়ে করেছেন ৫৮টি। তবে তার সবচেয়ে বড় হতাশাটি হলো গোলের রেকর্ড গড়লেও কোনো শিরোপা জিততে পারেননি। এটা অবশ্য কিছুটা চমক জাগানিয়া ছিল যে, আনুষ্ঠানিক ঘোষণার পর পর খেলার সুযোগও পেয়ে গেছেন একই দিন।