সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

ভারতে বাসচাপায় সাতজন নিহত

অনলাইন ডেস্ক :

ভারতে বাসচাপায় একই পরিবারের ৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। রোববার (১৩ আগষ্ট) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, হতাহতরা ভ্যানে করে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে সিকার থেকে নাগৌর যাচ্ছিলেন। পথে একটি বাস তাদের চাপা দেয়। গত শনিবার ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য রাজস্থানের নবগঠিত দেদোয়ানা-কুচামান জেলায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শাহরুখ (২২), সাদ্দাম (২৮), মোহাম্মদ তোহিত (১৫), মোহাম্মদ জুবের (১৮), আসিফ (৩০), মোহাম্মদ (১৭) এবং মোহাম্মদ রশিদ (২১)। রাজ্য পুলিশের ডিএসপি ধরমচাঁদ বিষ্ণোই জানান, দেদোয়ানা-কুচামান জেলার খুনখুনা থানার বাঁথাদি গ্রামের কাছে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত দুই যাত্রীকে প্রাথমিকভাবে বাঙ্গার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাদের জয়পুরে পাঠানো হয়েছে। তবে এখনও দুর্ঘটনার সঠিক কারণ জানা যায়নি বলে উল্লেখ করেন পুলিশের এই কর্মকর্তা।