সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

ইকোওয়াস নাইজারে সামরিক হস্তক্ষেপে প্রস্তুত

অনলাইন ডেস্ক :

পশ্চিম আফ্রিকার অর্থনৈতিক জোট (ইকোওয়াস) নাইজারে সামরিক অভ্যুত্থান অবসান ঘটাতে হস্তক্ষেপে প্রস্তত । দেশটিতে অভ্যুত্থানে করণীয় নিয়ে আঞ্চলিক জোটের ১৫ সদস্যের প্রতিরক্ষার প্রধানরা আলোচনায় বসেন। গত বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন ইকোওয়াস-এর কমিশনার আব্দেল ফাতাও মুসাহ। তিনি বলেছেন, কোনো বাধা ছাড়াই নাইজারে হস্তক্ষেপ চালাতে প্রস্তুত। নাইজেরিয়ার প্রতিরক্ষা বাহিনীর স্টাফ জেনারেল ক্রিস্টোফার গুয়াবিন মুসা বৈঠকে শুরুতে বলেন, আমরা গণতন্ত্রের পক্ষে আছি এবং এতে উৎসাহ দিই। আমাদের জড়ো হওয়ার লক্ষ্য শুধুমাত্র পরিস্থিতি মোকাবিলার জন্য নয়, শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা।’ নাইজারের বন্দি প্রেসিডেন্টকে ছেড়ে দেওয়ার পাশাপাশি দায়িত্ব হস্তান্তরে গত ৬ আগস্ট জান্তাকে সময় বেঁধে দেয় জোটটি। তা মানলে বলপ্রয়োগের হুঁশিয়ারি দিয়েছিল জোট।

কিন্তু ওই আল্টিমেটামকে আমলে নেয়নি জান্তা। পশ্চিম আফ্রিকান দেশগুলোর হুমকি মোকাবিলায় রাশিয়ার সশস্ত্র ভাড়াটে বাহিনী ওয়াগনারের সহায়তা চেয়েছে জান্তা। গত ২৬ জুলাই সেনাবাহিনীর হাতে বন্দি হন পশ্চিমা সমর্থিত দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুম। তারই বাহিনীর কমান্ডার জেনারেল আবদুরাহমানে তচিয়ানি নিজেকে নতুন নেতা ঘোষণা করেন। সাহারা মরুভূমির প্রান্তে অবস্থিত নাইজার। ফ্রান্স থকে ১৯৬০ সালে স্বাধীন হয় দেশটি। স্বাধীনতার পর বেশ কয়েকটি অভ্যুত্থানের কারণে রাজনীতিতে অস্থিতিশীল অবস্থা বিরাজ করে। ২০২১ সালে প্রেসিডেন্ট হন বাজুম। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ১৯৬০ সালে স্বাধীন হওয়ার পর নাইজারের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট তিনি। সূত্র: আল জাজিরা