সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা

অনলাইন ডেস্ক :

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। শক্তিশালী ঘূর্ণিঝড় আইডার প্রভাবে ভারি বৃষ্টি ও আকস্মিক বন্যার কারণে কর্তৃপক্ষ জরুরি অবস্থা জারি করেছে। মেয়র বিল ডে ব্লাসিও বলেছেন, শহরের মানুষ ঐতিহাসিক আবহাওয়া পরিস্থিতির মুখোমুখি হয়েছে। ভয়াবহ বন্যা এবং রাস্তাঘাটে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে। সামাজিক মাধ্যমে বিভিন্ন স্থানের ছবি ছড়িয়ে পড়েছে। সাবওয়ে স্টেশন, লোকজনের বাড়ি-ঘরে বন্যার পানি ঢুকে গেছে এবং রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। নিউ জার্সিতেও জরুরি অবস্থা জারি করা হয়েছে। ওই অঙ্গরাজ্যে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিউ জার্সির মেয়র জানিয়েছেন, ওই অঙ্গরাজ্যের প্যাসেইক শহরে একজনের মৃত্যু হয়েছে। ওই একই অঙ্গরাজ্যের মুলিকা হিলে টর্নেডোর আঘাতে কমপক্ষে নয়টি বাড়ি-ঘর ধ্বংস হয়ে গেছে। এদিকে নিউ জার্সির কিয়ার্নিতে একটি ভবনের ছাড় ধসে পড়েছে। পুলিশ জানিয়েছে, সে সময় সেখানে বেশ কয়েকজন ছিল। উদ্ধারকারী কর্মীরা ঘটনাস্থল থেকে লোকজনকে উদ্ধারের চেষ্টা করছেন। তবে এটা এখনও পরিষ্কার নয় যে, কেউ হতাহত হয়েছে কীনা। ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে এক ঘণ্টায় ৮ সেন্টিমিটার বা ৩ দশমিক ১৫ ইঞ্চি বৃষ্টিপাতের রেকর্ড হয়েছে। লোকজনকে রাস্তা থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে নিউইয়র্ক পুলিশ। দমকল বিভাগ জানিয়েছে, পুরো শহর থেকেই তাদের কাছে সাহায্য চেয়ে ফোনকল আসছে।