সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

জাপানকে স্যাটেলাইট উৎক্ষেপণের কথা জানাল উত্তর কোরিয়া

অনলাইন ডেস্ক :

শিগগিরই স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনার কথা জাপানকে জানিয়েছে উত্তর কোরিয়া। মঙ্গলবার (২২ আগষ্ট) এ কথা জানায় জাপান সরকার। স্যাটেলাইট উৎক্ষেপণের ব্যর্থ প্রচেষ্টার তিন মাসেরও কম সময়ের মধ্যে উত্তর কোরিয়া আবারও এ উদ্যোগ নিয়েছে। জাপানের প্রধানমন্ত্রী কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, স্যাটেলাইট উৎক্ষেপণের এ পরিকল্পনার কথা উত্তর কোরিয়া জাপানকে জানিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, এই উৎক্ষেপণ পরিকল্পনা বাতিলের আহ্বান জানাতে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াসহ অন্যান্য দেশের সঙ্গে কাজ করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।

জাপান কোস্টগার্ড বলছে, আগামী ২৪ থেকে ৩১ আগস্টের মধ্যে স্যাটেলাইট রকেট উৎক্ষেপণ করা হবে। এর আগে মে মাসে উত্তর কোরিয়ার সামরিক গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণ ব্যর্থ হয়েছে। স্যাটেলাইট বহনকারী রকেটটি উড্ডয়নের পরপরই সমুদ্রে ডুবে যায়। উত্তর কোরিয়া বলছে, এ অঞ্চলে ক্রমবর্ধমান মার্কিন উপস্থিতি মোকাবিলায় তারা গোয়েন্দা স্যাটেলাইট তৈরি করেছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ’র খবরে বলা হয়, গত সোমবার শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার নিন্দা জানিয়েছে দেশটি।