সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

কৃষ্ণ সাগরে নতুন পথে শস্য রপ্তানি করতে পারে ইউক্রেইন

অনলাইন ডেস্ক :

কৃষ্ণসাগরে বাধার মুখে নতুন বিকল্প পথে শস্য রপ্তানি করার কথা ভাবছে ইউক্রেইন। ইউক্রেইনের কৃষি-বাণিজ্যবিষয়ক সবচেয়ে বড় সংগঠন অ্যাগ্রারিয়ান কাউন্সিলের উপপ্রধান ডেনিস মারচাক জানিয়েছেন, এ পথে এখন পর্যন্ত কেবল একটি বাণিজ্যিক জাহাজ ছেড়ে গেছে। আর এটাই দেখিয়ে দিয়েছে যে, বিকল্প পথ চালুর জন্য প্রস্তুত আছে। “এরপর এ পথে যাবে সম্ভবত আরও ৭ থেকে ৮ টি জাহাজৃ এরপর সম্ভবত ভবিষ্যতে এই বিকল্প পথগুলো শস্য ও তেলবীজের মতো পণ্য পরিবাহী জাহাজগুলো চলাচলের করিডোর হয়ে উঠবে,” বলেন তিনি। গত বছর ইউক্রেইন যুদ্ধ শুরুর পর কৃষ্ণসাগরের বন্দরগুলো দিয়ে দেশটির খাদ্যশস্য রপ্তানিতে বাধা দিয়েছিল রাশিয়া।

এরপর গতমাসে রাশিয়া শস্যচুক্তি থেকে সরে আসার পর কৃষ্ণসাগর দিয়ে যাওয়া ইউক্রেইনের যে কোনো জাহাজকে সামরিক নিশানা করারও হুমকি দিয়েছে রাশিয়া। এতে ফের বাধার মুখে পড়েছে ইউক্রেইনের শস্য রপ্তানি। এ পরিস্থিতিতেই নতুন বিকল্প পথ ব্যবহারের কথা ভাবছে ইউক্রেইন। রাশিয়া গত মাসে ইউক্রেইনের জাহাজগুলোকে সামরিক নিশানা করার হুমকি দেওয়ার পরপরই ইউক্রেইন শস্য রপ্তানির জন্য রুমানিয়া ও বুলগেরিয়ার কাছের পশ্চিম উপকূলীয় সাগর ঘেঁষে একটি ‘মানবিক করিডোর’ ঘোষণা করেছিল।

গত বছর যুদ্ধ শুরুর পর ওদেসা বন্দরে আটকে পড়া হংকংয়ের পতাকাবাহী একটি জাহাজ গত সপ্তাহে এ পথে ইউক্রেইন ছেড়ে গেছে। এ পথটিকেই ভবিষ্যতে শস্য সরবরাহের বিকল্প পথ হিসেবে ব্যবহার করা যেতে পারে বলে জানিয়েছেন ইউক্রেইনের অ্যাগ্রারিয়ান কাউন্সিলের উপপ্রধান ডেনিস মারচাক।