সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

পাকিস্তানের পাহাড়ে ক্যাবল কারে ৬ শিশুসহ আটকে আছে ৮ জন

অনলাইন ডেস্ক :

পাকিস্তানের খাইবার পাখতুনখওয়া প্রদেশের একটি গভীর পার্বত্য উপত্যকার উপরে ঝুলন্ত ক্যাবল কারে আটকা পড়েছে ছয় শিশুসহ আটজন। মঙ্গলবার (২২ আগষ্ট) সকাল ৭টা থেকে ৮টার মধ্যে প্রায় সাড়ে তিন হাজার ফুট উচ্চতায় অবস্থিত বাত্তাগ্রাম জেলার আল্লাই তেহশিলে ঘটনাটি ঘটে। ছয় স্কুলশিশু ও দুই স্থানীয়কে নিয়ে ক্যাবল কারটি গন্তব্যের পৌঁছানোর আগেই মাঝপথে এর দুটি তার ছিড়ে যায়। তারপর থেকে ক্যাবল কারটি এর আরোহীদের নিয়ে উপত্যকাটির ১২০০ ফুট উপরে ঝুলে আছে। তাদের উদ্ধারে পাকিস্তান সেনাবাহিনীর কুইক রেসপন্স ফোর্সকে তলব করা হয়েছে এবং ঘটনাস্থলে স্পেশাল সার্ভিস গ্রুপ (এসএসজি) এর কমান্ডোদের মোতায়েন করা হয়েছে, জানিয়েছে ডননিউজ টেলিভিশন।

আল্লাইয়ের সহকারী কমিশনার জাওয়াদ হুসেইন জানিয়েছেন, সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার ১৫টি মিনিট ধরে পরিস্থিতি জরিপ করে গিয়েছে আর রেসক্যু ১১২২ টিম ক্যাবল কারটির নিচে জাল পাতার চেষ্টা করছে। আল্লাই তেহশিলের চেয়ারম্যান মুফতি গুলামুল্লাহ জানিয়েছেন, পার্বত্য এলাকার লোকজন ওই এলাকায় থাকা কয়েকটি পাহাড়ি নদী পার হওয়ার জন্য ব্যক্তি উদ্যোগে স্থাপিত ও পরিচালিত ওই ক্যাবল কার ব্যবহার করে। তাদের চলাচলের জন্য রাস্তা বা সেতুর মতো বিকল্প কোনো কিছু নেই। প্

রাদেশিক দমকল বাহিনীর কর্মকর্তা আবদুল বাসিত খান জানিয়েছেন, ক্যাবল কারটি এখন একটি মাত্র তারের ওপর নির্ভর করে ঝুলে আছে। ক্যাবল কারটিতে থাকা গুলফরাজ (২০) নামের এক আরোহী ফোনে জিও নিউজকে জানিয়েছেন, আটকে পড়া শিশুদের সবার বয়স ১০ থেকে ১৫ বছরের মধ্যে। তাদের মধ্যে একজন গত তিন ঘণ্টা ধরে অজ্ঞান হয়ে ছিল বলে জানিয়েছেন তিনি। তিনি জানান, তাদের কাছে কোনো খাবার এমনকি পান করার মতো পানিও নেই। তাদের এলাকার লোকজন নিকটবর্তী পাহাড়ে ভিড় করেছে আর কাঁদছে। “খাবার পাবো কই? পান করার মতো পানি খুব দরকার। মোবাইলের চার্জও ফুরিয়ে যাচ্ছে,” বলেছেন তিনি। পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনওয়ারুল হক কাকার আটকে পড়া শিশু ও অন্যান্যের অবিলম্বের উদ্ধার করার জন্য কর্তৃপক্ষগুলোকে নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে রেডিও পাকিস্তান।