সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

ব্রিকস জোটে যোগ দিতে যাচ্ছে ইরান, সৌদি আরব ও মিশরসহ ৬ দেশ

এপি, জোহানেসবার্গ :

উন্নয়নশীল অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকস বৃহস্পতিবার (২৪ আগস্ট) ৬টি দেশকে সদস্য হওয়ার আমন্ত্রণ জানিয়েছে। এর মধ্যে ইরান ও সৌদি আরব রয়েছে।

বাকি দেশগুলোর মধ্যে সংযুক্ত আরব আমিরাত, আর্জেন্টিনা, মিশর ও ইথিওপিয়া ২০২৪ সাল থেকে এই জোটে যোগ দেবে।

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ব্রিকস শীর্ষ সম্মেলনে দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা এই ঘোষণা দেন। জোটটির বর্তমান সভাপতি দেশ দক্ষিণ আফ্রিকা।

ব্রিকস বর্তমানে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার উদীয়মান অর্থনীতির দেশের সমন্বয়ে গঠিত। এই সদস্য দেশগুলো জোট সম্প্রসারণে এবারের শীর্ষ সম্মেলনে সম্মত হয়েছে।

এ নিয়ে দ্বিতীয়বার ব্রিকস সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হলো। ২০০৯ সালে ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীনের সমন্বয়ে জোটটি গঠিত হয়। ২০১০ সালে যুক্ত হয় দক্ষিণ আফ্রিকা। ব্রিকস বিশ্বের জনসংখ্যার প্রায় ৪০ শতাংশকে প্রতিনিধিত্ব করে এবং বৈশ্বিক জিডিপিতে এক চতুর্থাংশেরও বেশি অবদান রাখে।

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংসহ রামাফোসার পাশাপাশি এই শীর্ষ সম্মেলনে উপস্থিত ছিলেন জোটের আরও তিন নেতা।

ইউক্রেন থেকে শিশু অপহরণের অভিযোগে গত মার্চে আন্তর্জাতিক অপরাধ আদালত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করায় তিনি সম্মেলনে সশরীরে যোগ দেননি। তিনি সম্মেলনে ভার্চুয়াল মাধ্যমে যোগ দেন। তবে, সম্মেলনে নতুন সদস্য ঘোষণার সময় রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।