সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

নাগরিকদের জন্যে সীমান্ত খুলে দিয়েছে উত্তর কোরিয়া

অনলাইন ডেস্ক :

উত্তর কোরিয়া বিদেশে বসবাসরত তার নাগরিকদের জন্যে সীমান্ত পুনরায় খুলে দিয়েছে। করোনা মহামারীর সময়ে দেশটি তার সীমান্ত বন্ধ করে দিয়েছিল। এখন বিদেশে বসবাসরত উত্তর কোরিয়ার নাগরিকেরা পুনরায় দেশে প্রবেশ করতে পারবে। রাষ্ট্র পরিচালিত বার্তাসংস্থা কেসিএনএ রোববার (২৭ আগষ্ট) এ খবর জানিয়ে। বার্তাসংস্থাটি বলেছে, স্টেট ইমার্জেন্সি প্রিভেনশান হেডকোয়াটার্স এর ঘোষণায় বিদেশে থাকা নাগরিকদের দেশে ফেরার অনুমতি দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

রিপোর্টে আরো বলা হয়েছে, যারা ফিরে আসবে তাদের কোয়ারেন্টিন ওয়ার্ডে এক সপ্তাহের মেডিকেল অবজারভেশনে রাখা হবে। উল্লেখ্য, উত্তর কোরিয়া করোনা মহামারি মোকাবেলার লক্ষ্যে ২০২০ সালের প্রথম ভাগেই তার সীমান্ত বন্ধ করে দিয়েছিল।