সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

ইমরান খানের দুর্নীতির মামলায় ৩ বছরের কারাদণ্ড স্থগিত

অনলাইন ডেস্ক :

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দুর্নীতির দায়ে ৩ বছরের কারাদণ্ড মঙ্গলবার স্থগিত করেছেন দেশটির আপিল আদালত। বিষয়টি জানিয়েছেন তার আইনজীবী।

ইসলামাবাদ হাইকোর্ট ইমরান খানকে জামিন দিয়েছেন। তবে তিনি এখন মুক্তি পাবেন কি না তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। কারণ, তিনি আরও অনেক অভিযোগের মুখোমুখি রয়েছেন।

ইমরান খানের আইনজীবী শোয়েব শাহীন বলেন, ইসলামাবাদ হাইকোর্ট একটি সংক্ষিপ্ত মৌখিক আদেশ জারি করেছেন এবং পরে একটি লিখিত রায় জারি করা হবে। ক্ষমতায় থাকার সময় রাষ্ট্রীয় উপহার বিক্রির পর সম্পদ গোপনের দায়ে ইমরান খানকে দোষী সাব্যস্ত করে ৩ বছরের কারাদণ্ড দিয়েছিলেন অন্য একটি আদালত।

গত বছর সংসদে অনাস্থা ভোটের মাধ্যমে ইমরান খানকে ক্ষমতাচ্যুত করা হয়।