সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

নিউ ইয়র্কে আযান দিতে বাধা নেই

অনলাইন ডেস্ক :

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মুসল্লিদের নামাজের সুবিধার্থে নতুন নির্দেশনা জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ। এতে বলা হয়েছে, গত শুক্রবার জুমার দিনে সাড়ে ১২টায় অনুমতি ছাড়াই আযান দেওয়া যাবে। কোনো বাধা ছাড়াই মুসল্লিরা নামাজ আদায় করতে পারবেন। খবর সিএনএনে’র নিদের্শনায় আরও বলা হয়েছে, রমজান মাসে সন্ধ্যার সময়ও একইভাবে নামাজের জন্য আযান দিতে বাধা থাকবে না।

এ বিষয়ে নিউ ইয়র্ক মেয়র এরিক অ্যাডামস বলেছেন, নতুন নীতি অনুযায়ী,গত শুক্রবার জুমার নামাজ ও পবিত্র রমজানে প্রকাশ্যে মাগরিবের আযান প্রচারের জন্য মসজিদগুলোকে এখন থেকে আর বিশেষ অনুমতি নিতে হবে না। ইসলামের অন্যতম নিদর্শন আজান। প্রতিদিন পাঁচবার আজানের মাধ্যমে মুসল্লিদের নামাজের জন্য ডাকা হয়। আজানের প্রতি সম্মান প্রদর্শন এবং ভালবাসা স্থাপন প্রতিটি মুসলমানের ঈমানি দায়িত্ব। হাদিস শরিফে আযান দেওয়ার বিশেষ ফজিলত বর্ণিত হয়েছে।