সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

বাংলাদেশ থেকে নেওয়া ঋণের দ্বিতীয় কিস্তি ১০০ মিলিয়ন ডলার পরিশোধ করেছে শ্রীলঙ্কা

মুদ্রা বিনিময়ের মাধ্যমে বাংলাদেশের দেওয়া ২০০ মিলিয়ন ডলার ঋণের মধ্যে দ্বিতীয় কিস্তিতে আরও ১০০ মিলিয়ন ডলার পরিশোধ করেছে শ্রীলঙ্কা।

গত মাসে দেশটি ঋণ পরিশোধের প্রথম কিস্তিতে ৫০ মিলিয়ন ডলার পরিশোধ করেছে।

অর্থনৈতিক সংকটের সময় বাংলাদেশ তার বৈদেশিক মুদ্রার মজুদ থেকে ২০০ মিলিয়ন ডলার শ্রীলঙ্কাকে ঋণ দিয়েছিল।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেসবাউল হক বলেন, বাকি ৫০ মিলিয়ন ডলার চলতি বছরের মধ্যে পরিশোধ করার কথা রয়েছে।

শ্রীলঙ্কার অর্থনীতি পুনরুজ্জীবিত করার জন্য বাংলাদেশ ঋণ পরিশোধের সময় বাড়িয়েছে।

—-ইউএনবি