সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

৭ নম্বর জার্সিই পাচ্ছেন রোনালদো

অনলাইন ডেস্ক :

১২ বছর পর আবারও ম্যানেচেস্টার ইউনাইটেডে ফিরেছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ঐতিহ্যবাহী এই ক্লাবটির হয়ে ৭ নম্বর জার্সি পরেই মাঠে নামবেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা। এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে ম্যানইউ। ক্লাবটির হয়ে তিনি জিতেছেন চ্যাম্পিয়নস লিগ, ইংলিশ প্রিমিয়ার লিগ, ব্যালন ডি’অর পুরস্কারও। এই ক্লাবে থেকেই রোনালদো হয়ে উঠেছিলেন বিখ্যাত ‘সিআরসেভেন’। ৭ নম্বর জার্সিটি একটি ঐতিহাসিক জার্সি। এই জার্সি পরে খেলেছেন জর্জ বেস্ট, ব্রায়ান রবসন, এরিন ক্যান্টোনা ও ভেডিড ব্যাকহামের মতো খেলোয়াড়েরা। ম্যানচেস্টার ইউনাইটেডে থাকাকালীন প্রথম ধাপেও (২০০৩-০৯) এই সাত নাম্বার জার্সি পরেই খেলেছিলেন রোনালদো। এরপর রিয়াল মাদ্রিদে এক মৌসুম ৯ নাম্বার জার্সি পরে খেললেও বাকি সব মৌসুমেই খেলেছিলেন সাত নাম্বার জার্সি গায়ে চেপে। জুভেন্টাসে কাটানো তিন বছরও পরেছেন তার বিখ্যাত সাত নাম্বার জার্সিই। এতদিন ম্যানইউয়ের ৭ নম্বর জার্সিটি এডিনসন কাভানির দখলে ছিল। কাভানি রোনালদোর জন্য সেই জার্সিটি ছেড়ে দিয়েছেন। কাভানি এখন ২১ নম্বর জার্সি পরে খেলবেন। কাভানির এই ত্যাগের জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন রোনালদো।