সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

চিলিকে হারালো ব্রাজিল

অনলাইন ডেস্ক :

লাতিন আমেরিকা অঞ্চলের ২০২২ বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত খেলেছে ব্রাজিল। সান্তিয়াগোয় নিজেদের সপ্তম ম্যাচে চিলির বিপক্ষেও সেই ধারাবাহিকতা ধরে রাখল দলটি। বাংলাদেশ সময় শুক্রবার সকালে চিলির মাঠে এভারতন রিবেইরোর নৈপুণ্যে ১-০ গোলে জিতেছে ব্রাজিল। ফলে চলতি বাছাইপর্বে শতভাগ জয়ের ধারা বজায় রাখল নেইমার-কাসেমিরোরা। খেলায় প্রথমার্ধে শত চেষ্টা করেও জালের দেখা পায়নি ব্রাজিল। তবে বিরতির পর ম্যাচের ৬৪ মিনিটে এভারতন রিবেইরোর কল্যাণে এগিয়ে যায় দলটি। বাকি সময়ে কোন দলই আর লক্ষ্যে বল জড়াতে পারেনি। ফলে জয় নিয়ে মাঠ ছাড়ে তিতের শিষ্যরা। স্তাদিও মনুমেন্তাল দাভিদ আরেয়ানোয় শুরু থেকেই আক্রমণাত্বক খেলে ব্রাজিল। পাল্টা আক্রমণে যেতে মোটেও সময় নেয়নি চিলিও। দূরপাল্লার শটে গোলের চেষ্টা করছিল দলটি। কিন্তু সেভাবে গোলরক্ষক ওয়েভেরতনকে পরীক্ষায় ফেলতে পারছিল না তারা। ১-০ গোলে পেছনে পড়ার পর ব্রাজিল শিবিরে একের পর এক আক্রমণ করে চিলি। কিন্তু ঠা-া মাথায় সেগুলো সামলেছেন মার্কিনিয়োস-এদের মিলিতাওরা।