সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

দুর্দান্ত জয় পেল আর্জেন্টিনা

অনলাইন ডেস্ক :

কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হওয়ার পর প্রথমবার মাঠে নেমেই দুর্দান্ত জয় পেল আর্জেন্টিনা। লাতিন আমেরিকার চ্যাম্পিয়নদের মতোই শুরু করেছে মেসির দল। বিশ্বকাপ বাছাইয়ের এবারের রাউন্ড তারা শুরু করলো রীতি মতো গোল উৎসব করে। ১০ জনের ভেনিজুলেয়ার বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে তারা। খেলায় দেখা গেছে, লাউতারো মার্তিনেস নিজে একবার লক্ষ্যভেদ করেছেন, বাকি দুটিতেও রেখেছেন অবদান। দুই কোরেয়া- হোয়াকিন ও আনহেলের বেঞ্চ থেকে উঠে এসে পাওয়া গোলে পূর্ণ ৩ পয়েন্ট পেয়েছে আলবিসেলেস্তেরা। বিশ্বকাপ বাছাইয়ে ভোরের ম্যাচে ভেনিজুয়েলার মাঠে আতিথ্য নিয়েছিল আর্জেন্টিনা। সফরকারী হলেও আলবিসেলেস্তেদের খেলায় সেই ছাপ ছিল না। বরং গোটা ম্যাচে আধিপত্য বিস্তার করে খেলেছে তারা। অন্যদিকে গোল ঠেকাতে ব্যস্ত থাকতে হয়েছে ভেনিজুয়েলাকে। খেলার ৩২ মিনিট থেকেই ১০ জনের দলে পরিণত হওয়ায় তাদের চ্যালেঞ্জ ছিল আরো বেশি। শেষের দিকে এক গোল শোধ দিলেও হারের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ভেনিজুয়েলাকে। সূত্র: স্পোর্টস্টার