সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে কত টাকা টোল দিয়ে চলবে গাড়ি

আজ উদ্বোধন হয়েছে বহুল প্রতীক্ষিত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। তবে এটি ব্যবহার করতে যানগুলোকে গুনতে হবে টোল। ইতোমধ্যে সরকার গাড়ির আকার ভেদে টোল হার নির্ধারণ করেছে।

গত ২০ আগস্ট (রবিবার) সচিবালয়ে সম্মেলন কক্ষে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের জন্য টোলের হার ঘোষণা করেছেন সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওই দিন এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী বলেছেন, চারটি বিভাগে এক্সপ্রেসওয়ে চলাচলকারী যানবাহন থেকে টোল আদায় করা হবে।

প্রাইভেট কার, মাইক্রোবাস (১৬ আসনের কম) এবং মিনি-ট্রাক (৩ টনের কম) ৮০ টাকা, মাঝারি আকারের ট্রাক (৬ চাকা পর্যন্ত) এবং ৬ চাকার বেশি বড় ট্রাক যথাক্রমে ৩২০ টাকা এবং ৪০০ টাকা দিতে হবে।

এদিকে, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাওলা-ফার্মগেট অংশে ১৬বা তার বেশি আসন বিশিষ্ট সব বাস ও মিনিবাসকে দিতে হবে ১৬০ টাকা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহুল প্রত্যাশিত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাড়ে ১১ কিলোমিটার অংশের উদ্বোধন করবেন আজ শনিবার। উদ্বোধন উপলক্ষে ঢাকার আগারগাঁওয়ে পুরনো বাণিজ্য মেলার মাঠে একটি সমাবেশেরও আয়োজন করা হয়েছে।

—ইউএনবি