সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

বাংলাদেশ সবার সঙ্গে সমানভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে: প্রধানমন্ত্রী

ছবি: পি আই ডি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের স্বার্থে বাংলাদেশ সবার সঙ্গে সমানভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে।

তিনি বলেন, প্রতিটি দেশের সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক রয়েছে।

যেহেতু আমরা জাতির পিতার দেওয়া নীতি অনুসরণ করছি- তাই সবার সঙ্গে সমানভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখছি। আমাদের লক্ষ্য আমাদের দেশের জনগণের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন করা।

রবিবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ বিমান বাহিনী নির্বাচন বোর্ড-২০২৩-এ ভাষণকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, তার সরকার সফলভাবে দেশের মানুষের আর্থ-সামাজিক অবস্থার উন্নতি করেছে।

জনগণের জীবনযাত্রার উন্নয়নে সরকারের লক্ষ্যে সহযোগিতার জন্য তিনি সশস্ত্র বাহিনী এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

তিনি বলেন, আমরা কারও সঙ্গে যুদ্ধে জড়াব না। আমরা সবার সঙ্গে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখব।

তিনি বলেন, তার সরকারও সফলভাবে এই ধরনের সম্পর্ক বজায় রাখতে সক্ষম হয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পররাষ্ট্রনীতিতে ‘সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়’ নীতি অনুসরণ করে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

দেশের সশস্ত্র বাহিনীকে আধুনিকায়নের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে তিনি বলেন, আমরা কারো সঙ্গে যুদ্ধ চাই না। আমরা শান্তিতে থাকতে চাই। তবে আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদের সব ধরনের প্রস্তুতি নিতে হবে।

—-ইউএনবি