সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

পাকিস্তানে সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, ৩ সেনা নিহত

অনলাইন ডেস্ক :

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের গোয়াদর শহরে একটি উড়োজাহাজ বিধ্বস্তে দেশটির নৌবাহিনীর দুই কর্মকর্তা ও এক সেনা নিহত হয়েছেন। সোমবার  (৪ সেপ্টেম্বর) ওই উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে বলে নৌবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন। এক বিবৃতিতে মুখপাত্র বলেছেন, উড়োজাহাজটি গোয়াদরে প্রশিক্ষণ ফ্লাইটের সময় বিধ্বস্ত হয়েছে। তিনি বলেছেন, সম্ভাব্য কারিগরি ত্রুটির কারণে উড়োজাহাজটি উড্ডয়নের সময় বিধ্বস্ত হয়। উড়োজাহাজ বিধ্বস্তের এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি।

পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) জ্যেষ্ঠ সহ-সভাপতি মরিয়ম নওয়াজ উড়োজাহাজ বিধ্বস্তে নিহতদের প্রতি শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় তিনি নিহত সেনা কর্মকর্তাদের আত্মার শান্তি কামনা করেছেন। এছাড়া দেশটির জাতীয় পরিষদের স্পিকার রাজা পারভেজ আশরাফও নিহতদের প্রতি শোক প্রকাশ ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।