সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

জি-২০ সম্মেলন : ভারতে যাচ্ছেন না শি, নিশ্চিত করলো বেইজিং

অনলাইন ডেস্ক :

ভারতের দিল্লিতে অনুষ্ঠেয় জি-২০ সম্মেলনে অংশ নিচ্ছেন না চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। তার পরিবর্তে যোগ দিচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং। সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়। জি-২০ সম্মেলনের এবারের আয়োজক দেশ ভারত। শি জিনপিংয়ের অংশগ্রহণ নিয়ে কয়েকদিন ধরে ধোঁয়াশা তৈরি করে রেখেছিল বেইজিং। বিষয়টি সোমবার নিশ্চিত করেছে দেশটি।

একাধিক কূটনৈতিক সূত্রের বরাতে এর আগে আন্তর্জাতিক সংবাদমাধ্যম তার অংশ না নেওয়ার বিষয়ে খবর প্রকাশ করে। সোমবার (৪ সেপ্টেম্বর) নিয়মিত সংবাদ সম্মেলনে চীনা মুখপাত্র মাও নিং বলেছেন, ‘জি-২০ একটি আন্তর্জাতিক অর্থনৈতিক সম্মেলন। চীন সবসময় এটিকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি সক্রিয়ভাবেই অংশ নিচ্ছে।’

তবে কী কারণে প্রেসিডেন্ট শি এই প্রথমবার জি-২০ তে যোগ দিচ্ছেন না- এমন প্রশ্ন ছুড়ে দেন সাংবাদিকরা। কিন্তু বিষয়টি এড়িয়ে যান তিনি। এবারের শীর্ষ অর্থনৈতিক সম্মেলনে অংশ নিতে ভারতে আসছেন বাইডেন। তবে শি অংশ না নেওয়ায় হতাশা প্রকাশ করেছেন তিনি। গত রোববার সাংবাদিকদের বাইডেন বলেন, আমি হতাশ… কিন্তু তার (শি জিনপিং) সঙ্গে আমার দেখা হতে যাচ্ছে। কিন্তু কবে, কোথায় দেখা হবে এ নিয়ে কিছু বলেননি তিনি। সূত্র: সিএনএন