সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

মেয়ের বাবা হলেন মুশফিক

অনলাইন ডেস্ক :

এশিয়া কাপে বাংলাদেশের পরের ম্যাচ ১৫ সেপ্টেম্বর ভারতের সঙ্গে। গত শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ খেলেই দেশে ফিরে আসেন উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিম। সোমবার দিলেন সুখবর। তার ঘর আলো করে এসেছে কন্যা সন্তান। সোশ্যাল মিডিয়ায় ছেলের হাতে ‘এটা কন্যা শিশু’ লেখা বোর্ড হাতে দেওয়া ছবি শেয়ার করেন মুশফিক।

দ্বিতীয় সন্তানের বাবা হওয়ার খবর জানিয়ে ক্যাপশনে লেখেন, ‘আসসালামুআলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ সর্বশক্তিমান আল্লাহ আমাদের একটি কন্যাসন্তান দিয়েছেন। মা ও শিশু দুজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। আমাদের জন্য দোয়া করবেন।’ এটি মুশফিকের দ্বিতীয় সন্তান। ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে প্রথমবার ছেলে সন্তানের বাবা হন তিনি। আশা করা হচ্ছে, ১৩ সেপ্টেম্বর আবার কলম্বোর উদ্দেশে রওনা হবেন মুশফিক।