সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

বুমরাহকে শাহীনের বিশেষ উপহার

অনলাইন ডেস্ক :

পাকিস্তান এবং ভারতের ক্রিকেট ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। তবে মাঠের বাহিরে দুই দলের ক্রিকেটাদের মাঝে আছে বন্ধুত্বের সম্পর্ক। সম্প্রতি ভারত-পাকিস্তানের ম্যাচের বাহিরে দেখা গেল দুই দলের দুই পেসারকে। রোববার সুপার ফোরে ভারত এবং পাকিস্তান ম্যাচে বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। এর মাঝে রাতে দেখা হলো দুই দলের দুই পেস বোলারের।

পাকিস্তানের শাহীন আফ্রিদি উপহারের একটি বাক্স তুলে দেন ভারতের পেসার জাসপ্রীত বুমরাহর হাতে। বুমরাহ-সানজানা দম্পতির কোল জুড়ে এসেছে প্রথম সন্তান। আর সেই সন্তানের জন্য উপহার নিয়ে হাজির শাহীন আফ্রিদি। উপহারটি তুলে দেওয়ার সময় আফ্রিদি বলেন, ‘অনেক অনেক শুভেচ্ছা ভাই, নতুন শাহজাদার জন্য ছোট্ট এই উপহার। আল্লাহ যেন ওকে সবসময় খুশি রাখেন এবং সে যেন নতুন বুমরাহ হয়ে ওঠে।’