সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

ভাইরাল কমলা হ্যারিসের নাচের ভিডিও

অনলাইন ডেস্ক :

মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের ‘হিপহপ’ নাচের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি দেখে নেটিজেনরা নানা প্রতিক্রিয়া জানাচ্ছেন। অনেকে তাকে নিয়ে সমালোচনা করছেন। ৫৮ বছর বয়সী কমলা হ্যারিস সম্প্রতি হিপহপ নাচের ৫০তম বার্ষিকী উদযাপনে হোয়াইট হাউজে একটি অনুষ্ঠানের আয়োজন করেন। সেখানে তাকে গানের তালে তালে হিপহপ ডান্স করতে দেখা যায়।

কমলার নাচের ২২ সেকেন্ডের একটি ভিডিও এক্সে (টুইটার) শেয়ার করেছেন মার্কিন রাজনৈতিক ভাষ্যকার অ্যান্থনি ব্রায়ান লোগান। ভিডিওটিতে কমলাকে হিপহপ সুরের সঙ্গে তাল মিলিয়ে নাচতে দেখা যায়। ভিডিওটি অনলাইনে আসার পর ভাইরাল হয়। ভাইরাল ভিডিওতে কমলার ‘হিপহপ’ নাচের মুদ্রা দেখে অনেক নেটিজেন তাকে নিয়ে হাসিঠাট্টা, ব্যঙ্গবিদ্রƒপ করছেন। ভিডিওটি ইতোমধ্যেই ৪০ হাজারের বেশি মানুষ দেখেছেন। এ ছাড়া সেখানে প্রচুর কমেন্টও পড়েছে। বেশিরভাগ মানুষই সেখানে নেতিবাচক মন্তব্য করেছেন।