সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

জাতীয় ঐক্যের ডাক দিলেন বাইডেন

অনলাইন ডেস্ক :

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। আমেরিকায় ১১ সেপ্টেম্বর হামলার ২২ বছর উপলক্ষে তিনি এই ঐক্যের ডাক দেন। যদিও দেশটিতে রাজনৈতিক বিভেদ তীব্র রূপ ধারণ করেছে। বাইডেন ভারত ও ভিয়েতনাম সফর শেষে দেশে ফিরে সোমবার আলাস্কার অ্যাংকরেজ সামরিক ঘাঁটিতে ৯/১১ উপলক্ষে বক্তৃতা দেন। এ সময়ে তিনি বলেন, একে অন্যের প্রতি বিশ্বাস পুনঃস্থাপনের মাধ্যমে চলুন আমরা ১১ সেপ্টেম্বরের নিহতদের প্রতি সম্মান জানাই। তিনি আরো বলেন, আমরা অবশ্যই কখনো জাতীয় ঐক্যের অনুভূতিকে হারাতে দিবো না। একে আমাদের সময়ের সাধারণ বিষয় হতে দিন।

বাইডেন বলেন, জাঁতি হিসেবে রাজনৈতিক ও আদর্শিক সহিংসতাসহ সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের অবস্থান। উল্লেখ্য, দেশটিতে বর্তমানে রাজনৈতিক বিভেদ তিক্ত রূপ নিয়েছে। রিপাবলিকান দলের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ পর্যন্ত চারবার আদালতে অভিযুক্ত হয়েছেন। এর মধ্যে রয়েছে ২০২০ সালের নির্বাচনের ফলাফলকে উল্টে দেয়ার প্রচেষ্টা। এ লক্ষে তার সমর্থকরা ক্যাপিটল হিলে যে হামলা চালিয়েছিল যা জনমনে এখনও তাজা স্মৃতি হয়ে আছে। এদিকে ১১ সেপ্টেম্বর হামলার বার্ষিকীতে নিউইয়র্কে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসসহ সাবেক মেয়ররা টুইন টাওয়ারের জায়গায় নির্মিত স্মৃতি সৌধে নিহতদের পরিবারের সদস্যদের নিয়ে আয়োজিত স্মরণ সভার অনুষ্ঠানে যোগ দেন। এ সময়ে ঘণ্টাধ্বনি বাজানো এবং নিহত প্রায় তিন হাজার লোকের নাম পড়ে শোনানো হয়।