সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

এখনকার মতো অন্ধকার সময় যুক্তরাষ্ট্রে আসেনি: ট্রাম্প

অনলাইন ডেস্ক :

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, বর্তমান সময়ের মতো অন্ধকার সময় যুক্তরাষ্ট্রে আসেনি। তিনি দেশকে রক্ষায় মরণপণ লড়াই চালানোর আহ্বান জানিয়েছেন। ট্রাম্প অভিযোগ করেছেন, তার বিরুদ্ধে যেসব মামলা তা প্রেসিডেন্ট বাইডেনের নির্দেশেই করা হয়েছে। শুক্রবার সাউথ ডাকোটায় এক নির্বাচনি সমাবেশে এসব কথা বলেন ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প বলেন, দক্ষিণের সীমান্তে অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন ডেমোক্র্যাটরা। তারা সীমান্তে করোনা মহামারির অজুহাত দাঁড় করানোরও চেষ্টা হচ্ছে।

ট্রাম্প বলেন, তার বিরুদ্ধে চারটি মামলায় ৯১টি অভিযোগ দায়ের করা হয়েছে। নির্বাচন থেকে সরাতে প্রেসিডেন্ট বাইডেনের নির্দেশে এসব করা হয়েছে বলে ট্রাম্প বলেন। তিনি দাবি করেন, বর্তমানে দেশে তাকে নিয়ে যা হচ্ছে তা গণতন্ত্রের জন্য হুমকি। কারণ এখন মানবাধিকার এবং স্বাধীনতাকে হরণ করা হচ্ছে। ট্রাম্প বলেন, ‘আমাদের ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে এবং নির্বাচনে জয়ী হতে হবে। না হলে আমরা আমেরিকাকে হারাব।’ -সিএনএন