সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

ভূমিকম্পে মরক্কোতে নিহতের সংখ্যা বেড়ে প্রায় ২৯০০

অনলাইন ডেস্ক :

শতাব্দীর প্রাণঘাতী ভূমিকম্পে মরক্কোতে নিহতের সংখ্যা প্রায় ২ হাজার ৯০০ জনে উপনীত হয়েছে। আহতের সংখ্যা ছাড়িয়েছে আড়াই হাজার। ভয়াবহ এই ভূ-কম্পনের পর মরক্কোর বেশ কয়েকটি অঞ্চলের গ্রামবাসী সোমবার টানা চতুর্থ রাত ঘরের বাইরে কাটিয়েছেন বলে খবর এসেছে। খবর এনডিটিভি, এএফপির। দেশটিতে আঘাত হানা সবচেয়ে বড় এই ভূমিকম্পে মৃতের সংখ্যা বাড়ছেই এবং সর্বশেষ তথ্য অনুযায়ী তা প্রায় ২৯০০ জনে উপনীত হয়েছে। এছাড়া, হতাহতদের উদ্ধারসহ জীবিতদের খুঁজে বের করার জন্য মরক্কোর প্রচেষ্টায় যোগ দিয়েছে স্পেন, ব্রিটেন ও কাতারের অনুসন্ধানকারী দল।

সোমবার মধ্যরাতে মরক্কোর রাষ্ট্রীয় টিভির খবরে বলা হয়েছে, ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২ হাজার ৮৬২ জনে পৌঁছেছে এবং আহতের সংখ্যা ২ হাজার ৫৬২ জনে দাঁড়িয়েছে। এছাড়া, ভূমিকম্প আঘাত হানা অঞ্চলের বেশির ভাগই দুর্গম হওয়ায় নিখোঁজদের পরিসংখ্যান জানায়নি দেশটির কর্তৃপক্ষ। প্রসঙ্গত, গত শুক্রবার স্থানীয় সময় রাত ১১টা ১১ মিনিটে মরক্কোর মধ্যাঞ্চলে ছয় দশমিক আট মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল মারাকেশ শহর থেকে ৭১ কিলোমিটার দূরে অ্যাটলাস পর্বতমালা এলাকার ১৮ দশমিক ৫ কিলোমিটার গভীরে। বলা হচ্ছে, ১৯৬০ সালের পর এটি ছিল দেশটিতে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প।