সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

কৃষ্ণ সাগর শস্য চুক্তি নিয়ে বৈঠকে বসছেন জাতিসংঘ

অনলাইন ডেস্ক :

প্রধানজাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস আগামী সপ্তাহে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী লাভরভের পাশাপাশি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কৃষ্ণ সাগর শস্য চুক্তি নবায়ন করা নিয়ে আলোচনা করবেন। খবর এএফপির। জাতিসংঘ সাধারণ পরিষদের গুরুত্বপূর্ণ অধিবেশনকালে ব্যক্তিগত সাক্ষাৎকালে এ আলোচনা অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে জাতিসংঘ মহাসচিব বলেন, ‘আগামী সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী লাভরভের সঙ্গে আমার সাক্ষাৎ হতে যাচ্ছে।’ গুতেরেস উল্লেখ করেন, তিনি রাশিয়া, ইউক্রেন ও তুরস্কের প্রতিনিধির সঙ্গে আলাদাভাবে যোগাযোগ করবেন।

তবে, তাদেরকে একত্র করার কোনো পরিকল্পনা তার নেই। অ্যান্তোনিও গুতেরেস আরও বলেন, ‘আমি কৃষ্ণ সাগর সংক্রান্ত উদ্যোগ, ইউক্রেনের খাদ্যপণ্য রপ্তানি এবং রাশিয়ার সার ও খাদ্য পণ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ থাকার মধ্যেই বিভিন্ন সুবিধা দেওয়ার বিষয়ে আমাদের কাজ চালিয়ে যাওয়ার জন্য সম্ভাব্য সবকিছু করতে দৃঢ় প্রতিজ্ঞ রয়েছি।’ জাতিংঘ সাধারণ পরিষদের অধিবেশন ১৯ থেকে ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিত হবে।

গত ১৭ জুলাই রাশিয়া শস্য চুক্তিতে তাদের অংশগ্রহণ অব্যাহত রাখতে অস্বীকার করে। এক বছর আগে করা এ চুক্তি কৃষ্ণ সাগরজুড়ে ইউক্রেনে উৎপাদিত শস্যের নিরাপদ রপ্তানি নিশ্চিত করেছিল। প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন বলেন, এ চুক্তির আওতায় রাশিয়ার শস্য ও সার বিশ্ববাজারে রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত কোনো শর্তই পূরণ করা হয়নি। ফলে তারা এ চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেয়।