সাম্প্রতিক
চিঠিটি শেখ হাসিনার কিনা নিশ্চিত নয় হাইকমিশন শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব শ্রমিকদের, সময় চাইলেন মালিকপক্ষ অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশ, বেড়েছে খাদ্যবহির্ভূত খাতে ঋণের দায়ে দেউলিয়ার পথে অনন্ত জলিল ফার্মগেটে বাসে, পোস্তগোলায় রিকশায় আগুন; বন্ধ মেট্রো স্টেশন শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ‘ধরিয়ে দেওয়া’ ইকরামকে দিনদুপুরে গুলি বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ, শিক্ষা খরচেও বড় সুবিধা শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী মিসরের গিজায় দুই ট্রেনের সংঘর্ষ: নিহত অন্তত ৭, আহত শতাধিক
Skip to content

মিসরের স্কুলে নেকাব নিষিদ্ধ

অনলাইন ডেস্ক :

মিসর সরকার স্কুলে মেয়ে শিক্ষার্থীদের জন্য মাথা ও মুখঢাকা নেকাব নিষিদ্ধ করেছে। গত সোমবার দেশটির শিক্ষা মন্ত্রণালয় এ আদেশ জারি করে। দেশটির রাষ্ট্র নিয়ন্ত্রিত একটি গণমাধ্যমে এ খবর প্রকাশ করা হয়েছে। সরকারের এ সিদ্ধান্ত নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। মিসরের শিক্ষামন্ত্রী রেদা হেগাজি সরকারের পক্ষ থেকে এ ঘোষণা দেন। খবর আল-জাজিরার। দেশটির গণমাধ্যম আহরামে সরকারের নির্দেশনা প্রকাশ করা হয়েছে। সরকার বলছে, চুল ঢেকে রাখা যাবে, তবে মুখ ঢেকে রাখা যাবে না। শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে সরাসরি ‘নেকাব’ শব্দটি ব্যবহার করা হয়নি।

বলা হয়েছে, মুখম-ল আড়াল করে রাখে এমন কোনো পোশাক আর এখন থেকে স্কুলশিক্ষার্থীদের ক্ষেত্রে গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না। ৩০ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া নতুন শিক্ষাবর্ষ থেকেই কার্যকর হবে এ সিদ্ধান্ত। নতুন শিক্ষাবর্ষ শেষ হবে ২০২৪ সালের ৮ জুন। শিক্ষা মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞায় বলা হয়েছে, নেকাবের ওপর নিষেধাজ্ঞা জারি হলেও হিজাব পরে ছাত্রীরা স্কুলে যেতে পারবে। রীতি অনুযায়ী, ছাত্রীদের চুল ঢেকে রাখার ওপর কোনো নিষেধাজ্ঞা জারি হয়নি।