সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

লিবিয়ার উপকূলীয় শহর দেরনায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১১,৩০০: রেড ক্রিসেন্ট

এপি, লিবিয়া :

লিবিয়ার উপকূলীয় শহর দেরনায় ভারী বর্ষণে দুটি বাঁধ ভেঙে ব্যাপক বন্যার পর অনুসন্ধান অভিযান অব্যাহত থাকায় মৃতের সংখ্যা বেড়ে ১১ হাজাত ৩০০ জনে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার লিবিয়ার রেড ক্রিসেন্ট বিষয়টি জানিয়েছে।

সহায়তা গ্রুপটির সেক্রেটারি জেনারেল মারি এল-ড্রেস ফোনে অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) বলেন, ভূমধ্যসাগরীয় শহরটিতে আরও ১০ হাজার ১০০ জন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।

এর আগে স্বাস্থ্য কর্তৃপক্ষ দেরনায় মৃতের সংখ্যা ৫ হাজার ৫০০ বলে জানিয়েছিল।

ঝড়ে দেশের অন্যান্য স্থানেও প্রায় ১৭০ জনের মৃত্যু হয়েছে।

২০১১ সালের গণঅভ্যুত্থানে মুয়াম্মার গাদ্দাফির দীর্ঘদিনের শাসনামলের পতন হওয়ার পর থেকে সংঘাতে জর্জরিত তেল সমৃদ্ধ দেশটিতে রবিবার রাতে বন্যায় দেরনা ভেসে গেছে এবং দেশটির ঝুঁকিপূর্ণ দিকগুলো প্রকাশ পেয়েছে।