সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

মোহাম্মদপুর কৃষি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি

রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে বুধবার দিবাগত মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশনস অ্যান্ড মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীকে প্রধান করে গঠিত কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের (মিডিয়া সেল) গুদাম পরিদর্শক আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

কমিটির অন্য সদস্যদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বুধবার দিবাগত রাত ৩টা ৪৩ মিনিটের দিকে মার্কেটে আগুনের সূত্রপাত হয়।

আগুন পুরোপুরি নেভাতে কাজ করে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট। বৃহস্পতিবার সকাল ৯টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

ওয়াসা, বিমান বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি ও পুলিশ ফায়ার সার্ভিসকে আগুন নিয়ন্ত্রণে সহায়তা করে।

বৃহস্পতিবার রাত পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মার্কেটটিতে ৫ শতাধিক দোকান রয়েছে বলে জানান ওই এলাকার ব্যবসায়ীরা।

—-ইউএনবি